বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, June 5, 2026

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত

বাংলাদেশ যুব ঐক্য পরিষদের উদ্যোগে বরিশাল বিভাগীয় প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ জুন) সকাল ১০টায় বরিশাল সদর রোডস্থ আর্যলক্ষ্মী ভবনের তৃতীয় তলার সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি অসিত সরকার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় সভাপতি শিমুল সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাংগঠনিক সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশ নাথ।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ড. কালিদাস ভক্ত, অ্যাডভোকেট সঞ্জয় খাকসেল, রনজিত সেন, সাংগঠনিক সম্পাদক সুজন রায়, শুভদ্বীপ শিকদার শুভসহ বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক এবং নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম ও অগ্রগতির বিভিন্ন দিক তুলে ধরেন এবং সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার লক্ষ্যে সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি যুবসমাজকে সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, ঐক্য, সংগঠন ও মানবিক মূল্যবোধের চর্চার মাধ্যমে একটি সচেতন, দায়িত্বশীল ও শক্তিশালী যুবসমাজ গড়ে তোলাই বাংলাদেশ যুব ঐক্য পরিষদের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্য অর্জনে দেশের তরুণদের সম্পৃক্ত করে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আলোচনা শেষে সংগঠনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়। ঐক্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিয়ে একটি মানবিক সমাজ বিনির্মাণের অঙ্গীকারের মধ্য দিয়ে প্রতিনিধি সভার কার্যক্রম সমাপ্ত হয়।

No comments:

Post a Comment

"
"