পটুয়াখালীর গলাচিপা পৌরশহরে একই রাতে চারটি দোকানের শাটার ভেঙে নগদ টাকা, কাপড় ও অন্যান্য মালামাল চুরির ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর এলাকাজুড়ে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
মঙ্গলবার (৯ জুন) রাত ১০টা থেকে বুধবার (১০ জুন) সকাল ৯টার মধ্যে পৌর এলাকার সদর রোড, কালিবাড়ি রোড, খেয়াঘাট ও থানা রোড এলাকায় এ চুরির ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। চুরি হওয়া দোকানগুলো হলো— সদর রোডের প্রিয়াংকা ক্লথ স্টোর, কালিবাড়ি রোডের জয় স্টোর অ্যান্ড বড়শি ঘর, খেয়াঘাট এলাকার হাবিব স্টোর এবং থানা মসজিদ সংলগ্ন শংকরের পানের দোকান।
প্রিয়াংকা ক্লথ স্টোরের মালিক ববিতা রাণী বাদী হয়ে গলাচিপা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি জানান, সকালে দোকান খুলতে এসে শাটার ভাঙা দেখতে পান। ভেতরে মালামাল এলোমেলো, নগদ টাকা ও কাপড় চুরি।
দোকানের কর্মচারী আনন্দ দেবনাথ বলেন, "শুধু আমাদের দোকান থেকে লুঙ্গি, শাড়ি, থ্রি-পিস, নগদ টাকা ও একটি বাটন ফোন মিলিয়ে প্রায় ৫ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।"
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজে পাঁচ সদস্যের একটি চক্রকে সন্দেহজনক ঘোরাফেরা করতে দেখা গেছে। রাতে বিদ্যুৎ না থাকার সুযোগে তারা শাটার ভেঙে ভেতরে ঢুকে এসব চুরি করে বলে ধারণা।
গলাচিপা থানার ওসি মো. ইমতিয়াজ আহমেদ বলেন, "তদন্ত চলছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।"
.jpeg)
No comments:
Post a Comment