বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, June 17, 2026

কক্সবাজারের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা ভাঙচুর ও স্থান দখল, তীব্র ক্ষোভ সনাতনী সমাজে

কক্সবাজারের খুরুশকুল আশ্রয়ণ প্রকল্পের অভ্যন্তরে অবস্থিত কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা ভাঙচুর এবং পবিত্র স্থান দখলের অভিযোগে স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও নিরাপত্তাহীনতা বিরাজ করছে। অভিযোগ, দীর্ঘদিন ধরে মন্দিরটি চরম অবহেলার শিকার; এমনকি মন্দিরের একাংশকে শ্রমিকদের আবাসন হিসেবে ব্যবহার করা হচ্ছে আর সন্ধ্যার পর পুরো এলাকা মাদকসেবী ও বখাটেদের আড্ডাখানায় পরিণত হয়েছে। এতে নারী ও শিশুরা চরম নিরাপত্তা ঝুঁকির মধ্যে দিন কাটাচ্ছেন।
সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হলে জেলা সনাতনী নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ভুক্তভোগীদের সঙ্গে কথা বলেন এবং কর্তৃপক্ষের সঙ্গে জরুরি বৈঠকে বসেন। সেখানে প্রশাসন দাবি করে, প্রতিমা ভাঙচুরের ঘটনা প্রায় ছয় মাস আগের। কিন্তু এত দিনেও জড়িতদের শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি, যা নিয়ে গভীর অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা।
যদিও কর্তৃপক্ষ ভবিষ্যতে এমন ঘটনা প্রতিরোধ ও নিরাপত্তার মৌখিক আশ্বাস দিয়েছে, তবু ভুক্তভোগীরা এতে সন্তুষ্ট নন। তারা অবিলম্বে মন্দিরের স্থায়ী নিরাপত্তা, ভাঙচুরকৃত প্রতিমার যথাযথ পুনঃস্থাপন এবং ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকার সুরক্ষায় প্রশাসনের সর্বোচ্চ হস্তক্ষেপের জোর দাবি জানিয়েছেন।

No comments:

Post a Comment

"
"