গাইবান্ধার পলাশবাড়ীতে নির্মাণাধীন বিশ্বের বৃহত্তম শ্রীরামের মূর্তির কাজ সাময়িকভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মন্দিরের উপদেষ্টা শ্রী শ্যামল কুমার মহন্ত সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
তিনি বলেন, "সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ। এই সম্প্রীতি বজায় রাখার স্বার্থেই রামমূর্তি নির্মাণের কাজ সাময়িক স্থগিত করা হলো। তবে শ্রীশ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দিরের সার্বিক কার্যক্রম স্বাভাবিক নিয়মেই চলবে।"
সম্প্রতি মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরনী দাসের অতীত কর্মকাণ্ড ও অর্থের উৎস নিয়ে সামাজিক মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়। রামমূর্তি নির্মাণ বন্ধের পাশাপাশি এ প্রকল্পে বিদেশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের অর্থায়ন আছে কি না, তা তদন্তের দাবিতে আন্দোলনের ডাক দেয় ইমাম উলামা পরিষদ।
এরই প্রেক্ষাপটে মন্দির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। মন্দির কমিটি বলছে, সামাজিক সম্প্রীতি অটুট রাখাই তাদের কাছে সর্বোচ্চ অগ্রাধিকার।
.jpeg)
No comments:
Post a Comment