মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ৬৩ বছর বয়সী এক নারী ভিক্ষুককে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৬ জুন) তাদের আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন— ষাটঘর তেওতা গ্রামের মৃত মজিদ শেখের ছেলে আশরাফুল (২৬) এবং দক্ষিণ তেওতা গ্রামের আতাব আলীর ছেলে রবিন ওরফে সোহেল রানা (২৭)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৩০ মে দুপুরে ওই নারী ভিক্ষা করতে ষাটঘর তেওতা গ্রামে যান। এ সময় অভিযুক্তরা তাকে ভিক্ষা দেওয়ার কথা বলে পাশের তৈয়ব মোল্লার বাঁশঝাড়ে নিয়ে যান। সেখানে তারা পালাক্রমে তাকে ধর্ষণ করেন এবং গলায় থাকা একটি রুপার চেইন ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে।
ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ এবং অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, "অভিযোগ তদন্ত করে অভিযুক্তদের শনাক্ত ও গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।"
.jpeg)
No comments:
Post a Comment