বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, June 14, 2026

আনোয়ারায় নিজ বাড়ি থেকে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার, আহত শিশু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে এনি বড়ুয়া (৪০) ও তার মেয়ে প্রিয়ন্তী বড়ুয়ার (১৬) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পরিবারের ৫ বছর বয়সী শিশু পিয়াস বড়ুয়া গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
শনিবার (১৩ জুন) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার পরৈকোড়া ইউনিয়নের চেনামতি বড়ুয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনি বড়ুয়া খাতুনগঞ্জে নিরাপত্তাকর্মী সুজন বড়ুয়ার স্ত্রী। প্রতিবেশীরা রাতে চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে দরজার সামনে মা ও ছেলেকে রক্তাক্ত অবস্থায় এবং ঘরের ভেতরে মেয়ের মরদেহ দেখতে পান।
প্রতিবেশী সুরভী বড়ুয়া জানান, চিৎকার শুনে বাইরে এসে তারা মা-ছেলেকে রক্তাক্ত দেখেন এবং পরে ঘরের ভেতরে মেয়ের দেহ পান, এরপরই পুলিশকে খবর দেন।
স্বামী সুজন বড়ুয়া জানান, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। ফোন পেয়ে বাড়ি ফিরে স্ত্রী-সন্তানের এমন পরিণতি দেখেন। তিনি অভিযোগ করে বলেন, প্রতিবেশী লিমন বড়ুয়ার সঙ্গে তার আর্থিক লেনদেন ছিল এবং মৃত্যুর আগে তার স্ত্রী লিমনের নাম বলেছিলেন।
আনোয়ারা থানার ওসি মো. জুনায়েত চৌধুরী জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রকৃত রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

No comments:

Post a Comment

"
"