বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে ‘মহাস্থান উপজেলা’ রাখার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। শুক্রবার (১৩ জুন) রাতে বাজেট-পরবর্তী আনন্দ মিছিল শেষে এক সমাবেশে তিনি এ কথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, চাঁপাইনবাবগঞ্জেও শিবগঞ্জ নামে আরেকটি উপজেলা থাকায় প্রশাসনিক কাজে জটিলতা তৈরি হয়। স্থানীয় বাসিন্দাদের সমর্থন পেলে নাম পরিবর্তন করে ‘মহাস্থান’ রাখা হবে।
উল্লেখ্য, বগুড়ার শিবগঞ্জ ৩১৫ বর্গকিলোমিটার আয়তন নিয়ে জেলার বৃহত্তম উপজেলা। এর আগে চলতি বছরের ১২ এপ্রিল শিবগঞ্জের পাঁচটি ইউনিয়ন— মোকামতলা, দেউলী, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর নিয়ে ১২৮.৭৪ বর্গকিলোমিটার আয়তনের ‘মোকামতলা উপজেলা’ গঠনের অনুমোদন দেয় সরকার।
শিবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব বলেন, প্রশাসনিক জটিলতা নিরসনেই নাম পরিবর্তনের এ উদ্যোগ নেওয়া হয়েছে, যা দ্রুত বাস্তবায়নের কথা জানিয়েছেন মন্ত্রী। এলাকাবাসীর মধ্যেও এ ঘোষণা নিয়ে আলোচনার সৃষ্টি হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment