বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, June 2, 2026

ফরিদপুরে ১২ বছরের কিশোরী নিখোঁজ

ফরিদপুর সদর উপজেলার পূর্ব আলিয়াবাদ এলাকা থেকে নিরুপমা শিকদার (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ ও জিডি সূত্র জানায়, গত ১ জুন সকাল ৮টার দিকে নিরুপমা কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর সে আর ফিরে আসেনি। সম্ভাব্য সব জায়গায় ও আত্মীয়স্বজনের বাড়িতে খোঁজ করেও তার কোনো সন্ধান মেলেনি।
নিরুপমা ওই এলাকার নির্মল শিকদার ও স্মৃতি শিকদার দম্পতির একমাত্র কন্যা। পরিবারের দাবি, সে মোবাইল ফোন ব্যবহার করত না, ফলে যোগাযোগেরও কোনো উপায় নেই।
ঘটনায় নিরুপমার পরিবার ফরিদপুর কোতোয়ালি থানায় জিডি করেছে, যার নম্বর ৭৪, তারিখ ১ জুন ২০২৬।
নিরুপমার কোনো সন্ধান পেলে তার মা স্মৃতি শিকদারের মোবাইল নম্বর ০১৮২৯-৭২২২৭৪-এ যোগাযোগের জন্য সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, নিখোঁজ কিশোরীকে উদ্ধারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং অনুসন্ধান কার্যক্রম চলছে।

No comments:

Post a Comment

"
"