বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, June 2, 2026

মুক্তিযুদ্ধের সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যুতে ঐক্য পরিষদের শোক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
সোমবার রাতে এক শোকবার্তায় সংগঠনের সভাপতি ঊষাতন তালুকদার, ড. নিমচন্দ্র ভৌমিক ও নির্মল রোজারিও এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ শোক প্রকাশ করেন। তারা প্রয়াত তোফায়েল আহমেদের বিদেহী আত্মার সদগতি কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
উল্লেখ্য, সোমবার বেলা সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

No comments:

Post a Comment

"
"