বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, June 5, 2026

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জৈন্তাপুর শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশ যুব ঐক্য পরিষদ জৈন্তাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন নিজপাট ইউনিয়নের শ্রীশ্রী শিব মন্দির মহাদেব বাড়ি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
সম্মেলনে সংগঠনের সভাপতি প্রণত কান্ত দেবের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক অর্জুন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পলাশ দাসকে সভাপতি, অর্জুন বিশ্বাসকে সাধারণ সম্পাদক এবং বলাই দাসকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এছাড়া ষষ্ঠী প্রসাদ, টিটুল দেব, সুভাষ বিশ্বাস ও চপল দাসকে সহ-সভাপতি এবং রুবেল দাসকে সহ-সাংগঠনিক সম্পাদক মনোনীত করা হয়েছে।
উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জৈন্তাপুর উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা যাদবময় বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক বিদ্যুৎ কান্তি সেন এবং প্রধান বক্তা ছিলেন সদস্য সচিব রজত কান্তি চক্রবর্তী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা ঐক্য পরিষদের সদস্য সুনীল দেবনাথ, জৈন্তাপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি নিবারণ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক দুলাল চন্দ্র দেব, সহ-সভাপতি নান্টু ধর ও কোষাধ্যক্ষ শ্যামল দাস।
এছাড়া সিলেট জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সুমন দেব, জেলা ছাত্র ঐক্য পরিষদের সদস্য সচিব মিথিল পাল পান্ত ও সদস্য কেশব সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সিলেট জেলা শাখায় পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

"
"