হবিগঞ্জের নবীগঞ্জে গীতা স্কুলের ধর্মীয় শিক্ষক সঞ্জয় দাশের একমাত্র ছেলে শুভ দাশ (৩০) আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তার আকস্মিক মৃত্যুর ঘটনায় পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, শুভ দাশ সুনামগঞ্জের শান্তিগঞ্জ এলাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। শনিবার (১১ জুলাই) ভোর আনুমানিক ৪টার দিকে শুভর বাবার কাছে ফোনে খবর আসে যে, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শুভ দাশ নবীগঞ্জ পৌর এলাকার শিবপাশা গ্রামে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় বসবাস করতেন। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের সৃষ্টি হয়েছে।
তবে কী কারণে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য জানা যায়নি। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হলেও মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের অপেক্ষায় রয়েছেন সবাই।

No comments:
Post a Comment