বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, November 24, 2026

টঙ্গীতে মহানবী (সা.) কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেফতার


গাজীপুরের টঙ্গীতে মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করার অভিযোগে পলাশ পিউরিফিকেশন নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১২টার দিকে টঙ্গীর পাগাড় ঝিনু মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃত পলাশ পিউরিফিকেশন (৫২) টঙ্গীর পাগাড় এলাকার মিনু আনডেস্ট পিউরিফিকেশনের ছেলে। তিনি খ্রিস্টান ধর্মের অনুসারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার পলাশ পিউরিফিকেশন স্থানীয় একটি চায়ের দোকানে গিয়ে মহানবী (সা.) ও ইসলাম ধর্ম নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় স্থানীয় লোকজনের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এর জেরে রোববার রাতে বিষয়টি মীমাংসার জন্য স্থানীয়ভাবে সালিশের আয়োজন করা হয়। সালিশ চলাকালে কয়েক শ মানুষ সেখানে জড়ো হন। একপর্যায়ে উত্তেজিত জনতা পলাশ পিউরিফিকেশনকে একটি বাড়িতে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, খবর পেয়ে অবরুদ্ধ পলাশকে উদ্ধার করে থানায় আনা হয়েছে।


 

No comments:

Post a Comment

"
"