বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Friday, April 24, 2026

টেকনাফে জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, ১৮টি বসতঘর পুড়ে ছাই

টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জেলেপাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১৮টি বসতঘর পুড়ে গেছে। এতে শিশুসহ কয়েকজন আহত হয়েছেন এবং ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ৫ নম্বর ওয়ার্ডের জেলেপাড়ায় হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন দাউদাউ করে ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা প্রাথমিকভাবে তা নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।
স্থানীয় বাসিন্দা রুবেল জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অনেকেই ঘর থেকে কিছু বের করার সুযোগ পাননি। এতে বসতঘরসহ প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় কোটি টাকার মতো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ফায়ার সার্ভিসের টেকনাফ স্টেশনের কর্মকর্তা জামিন মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে প্রায় দুই থেকে তিন ঘণ্টা সময় লেগেছে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো চরম দুর্ভোগে পড়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

 

No comments:

Post a Comment

"
"