সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ‘গণেশ চতুর্থী’ উপলক্ষে খুলনার আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দিরে দুই দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। আগামী ১৪ ও ১৫ সেপ্টেম্বর (সোম ও মঙ্গলবার) অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই পূজা উদযাপিত হবে।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, আগামী ১৪ সেপ্টেম্বর সোমবার সকাল ৯টায় মঙ্গলঘট স্থাপনের মধ্য দিয়ে পূজার মূল আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে সকাল ১১টায় পূজা শুরু হবে এবং দুপুর ১২টায় ভক্তদের মধ্যে অঞ্জলি প্রদান অনুষ্ঠিত হবে। পূজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে।
উৎসবের দ্বিতীয় দিন ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার রাত ৮টায় প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী এই শ্রীশ্রী গণেশ উৎসবের সমাপ্তি ঘটবে।
আয়োজনটির সার্বিক সহযোগিতায় রয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখা। উৎসব উপলক্ষে আদি কালীবাড়ি পাড়া সার্বজনীন পূজা মন্দির প্রাঙ্গণ বর্ণিল সাজে সাজানো হচ্ছে। আয়োজকদের পক্ষ থেকে সব ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীকে এই ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে কৃপা ও মহাপ্রসাদ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

No comments:
Post a Comment