ভারতের পশ্চিমবঙ্গ-এ টানটান উত্তেজনার মধ্যেই বিধানসভা নির্বাচনের দ্বিতীয় ও শেষ দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার সকাল ৭টা থেকে শুরু হওয়া ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে।
এ দফায় রাজ্যের সাতটি জেলার মোট ১৪২টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূল কংগ্রেস, ভারতীয় জনতা পার্টি, ভারতীয় জাতীয় কংগ্রেস এবং ভারতীয় কমিউনিস্ট পার্টি (মার্কসবাদী)-নেতৃত্বাধীন বামফ্রন্টসহ অন্যান্য দল। তবে বেশিরভাগ আসনেই মূল লড়াই হচ্ছে তৃণমূল ও বিজেপির মধ্যে।
এই দফায় মোট ১,৪৪৮ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তৃণমূলের হয়ে লড়ছেন মমতা ব্যানার্জী, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শশী পাঁজা প্রমুখ। অন্যদিকে বিজেপির প্রার্থীদের মধ্যে রয়েছেন শুভেন্দু অধিকারী, স্বপন দাশগুপ্ত, রূপা গাঙ্গুলীসহ আরও অনেকে।
নির্বাচন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রায় ২,৩২১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে, যার বড় অংশ দায়িত্ব পালন করছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
এ দফায় মোট ভোটার প্রায় ৩ কোটি ২১ লাখ। এর মধ্যে পুরুষ ভোটার ১ কোটি ৬৪ লাখ, নারী ভোটার ১ কোটি ৫৭ লাখ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৭৯২ জন। ভোটগ্রহণের জন্য ৪১ হাজারের বেশি কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে।
আগামী ৪ মে ভোট গণনা অনুষ্ঠিত হবে। একই দিনে আসাম, কেরালা, তামিলনাড়ু এবং পুদুচেরি-র ফলাফলও ঘোষণা করা হবে।
.jpeg)
No comments:
Post a Comment