লাইফস্টাইল ডেস্ক: স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার চোখের ওপর চাপ তৈরি করছে। দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকা, ব্লু লাইটের প্রভাব এবং কম পলক ফেলার কারণে চোখের বিভিন্ন সমস্যার ঝুঁকি বাড়ছে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
চোখ সুরক্ষায় কিছু সহজ অভ্যাস অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে—
ব্লু লাইট কমানো: স্মার্টফোন থেকে নির্গত ব্লু লাইট রেটিনার ক্ষতি করতে পারে। তাই ব্লু লাইট ফিল্টার ব্যবহার করা যেতে পারে।
ব্রাইটনেস নিয়ন্ত্রণ: বেশি উজ্জ্বল স্ক্রিন চোখে চাপ ফেলে। বিশেষ করে কম আলোতে ব্রাইটনেস কমিয়ে ব্যবহার করলে আরাম পাওয়া যায়।
২০-২০-২০ নিয়ম: প্রতি ২০ মিনিট পর ২০ ফুট দূরের কোনো কিছুর দিকে ২০ সেকেন্ড তাকালে চোখের ক্লান্তি কমে।
নাইট মোড ব্যবহার: সন্ধ্যার পর নাইট মোড চালু করলে ব্লু লাইটের প্রভাব কমে।
পলক ফেলা বাড়ানো: স্ক্রিনে তাকিয়ে থাকলে পলক কম পড়ে, ফলে চোখ শুষ্ক হয়ে যায়। সচেতনভাবে পলক ফেলার অভ্যাস গড়ে তোলা প্রয়োজন।
চোখকে বিশ্রাম দেওয়া: দীর্ঘ সময় ব্যবহারের পর কিছুক্ষণ চোখ বন্ধ রাখা বা স্ক্রিন থেকে বিরতি নেওয়া চোখের জন্য উপকারী।
বিশেষজ্ঞদের মতে, এসব অভ্যাস নিয়মিত অনুসরণ করলে চোখের চাপ ও দীর্ঘমেয়াদি ক্ষতির ঝুঁকি কমানো সম্ভব।

No comments:
Post a Comment