বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, May 31, 2026

সিলেটে বিয়ের আড়াই মাসের মাথায় নববধূর ঝুলন্ত মরদেহ, হত্যার অভিযোগ পরিবারের

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বিয়ের মাত্র আড়াই মাসের মাথায় ঝুমকি দেব (২৯) নামে এক হিন্দু নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় স্বামীর বাড়ির লোকজনের বিরুদ্ধে নির্যাতন ও পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।
রোববার (২৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের হেতিমগঞ্জ পূর্বপাড়ায় স্বামী চঞ্চল দাসের বাড়ি থেকে ঝুমকির মরদেহ উদ্ধার করা হয়। ঝুমকি উপজেলার বাঘা ইউনিয়নের অধিরের দোকান এলাকার সনৎ দেবের মেয়ে। আড়াই মাস আগেই চঞ্চল দাসের সঙ্গে তার বিয়ে হয়।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, বিয়ের পর থেকেই পারিবারিক বিভিন্ন বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ চলছিল।
নিহতের পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই ঝুমকিকে দীর্ঘদিন ধরে মানসিক ও শারীরিক নির্যাতন করা হচ্ছিল। তাদের দাবি, এটি কোনো সাধারণ আত্মহত্যা নয়। ঘটনার দিনও তাকে নৃশংসভাবে নির্যাতন করে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এবং পরে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
খবর পেয়ে গোলাপগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলেই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।
এলাকাবাসী এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

 

No comments:

Post a Comment

"
"