বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, June 22, 2026

টাঙ্গাইলে নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল স্কুলছাত্রীর মরদেহ

টাঙ্গাইলের সখীপুর উপজেলায় নিখোঁজের দুই দিন পর সেঁজুতি রাণী সরকার (৮) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সোমবার (২২ জুন) সকালে উপজেলা পরিষদ পুকুর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত সেঁজুতি রাণী সরকার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মন্দিরপাড়া এলাকার ফালু চন্দ্র সরকারের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে উপজেলা পরিষদ মাঠে খেলতে গিয়ে সেঁজুতি নিখোঁজ হয়। দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন এবং পরে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পাশাপাশি এলাকায় মাইকিং করেও তার সন্ধান চাওয়া হয়।

দুই দিন পর সোমবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়রা উপজেলা পরিষদের পুকুরে একটি মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে।

ঘটনার পর শিশুটির পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি নানা প্রশ্নেরও জন্ম হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফল পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

No comments:

Post a Comment

"
"