বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, October 18, 2026

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে খুলনায় বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদের উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ

 


শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আনন্দের বার্তা ছড়িয়ে দিতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার উদ্যোগে নতুন বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য সাহার উদ্যোগে এবং প্রবাসী অনিন্দ্য হাজরার অর্থায়নে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সদস্য প্রশান্ত কুমার কুন্ডু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি উজ্জল ব্যানার্জী, সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য সাহা ও সহ-সাংগঠনিক সম্পাদক মিঠুন বিশ্বাস এবং বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি পাপ্পু সরকার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অলোক দে এবং সঞ্চালনা করেন সংগঠনটির মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিন দাস।

এ সময় আরও উপস্থিত ছিলেন ভবেশ সাহা, মানিক শীল, বাবু শীল, রাতুল দাশ মিমো, শুভ শর্মা, সীমান্ত সাহা, প্রসেন সাহা, অভিজিৎ দে শুভ সহ বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ, খুলনা মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শারদীয় দুর্গোৎসব কেবল ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সৌহার্দ্য ও মানবিক মূল্যবোধেরও প্রতীক। উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো অত্যন্ত মহৎ উদ্যোগ। তাঁরা এ ধরনের মানবিক ও সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধকে ধারণ করে মানুষের পাশে দাঁড়ানো এবং সাম্প্রদায়িক সম্প্রীতি সুদৃঢ় করতে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ও ছাত্র ঐক্য পরিষদ ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

No comments:

Post a Comment

"
"