যুক্তরাষ্ট্রের শিকাগোতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি তরুণ চিকিৎসক ড. অদিতি সাহা। কর্মজীবনের নতুন অধ্যায় শুরু করার আগেই তাঁর অকাল মৃত্যুতে চিকিৎসক সমাজ, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।
ড. অদিতি সাহা রাজধানীর জেড. এইচ. সিকদার ওমেনস মেডিকেল কলেজের জেড-২৩ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। সহপাঠী ও ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, মাত্র পাঁচ মাস আগে তিনি কৃতিত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের চিকিৎসা লাইসেন্স পরীক্ষার গুরুত্বপূর্ণ ধাপ USMLE Step 1 ও Step 2 সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি সফলভাবে যুক্তরাষ্ট্রে রেসিডেন্সি ম্যাচ লাভ করেন এবং একজন চিকিৎসক হিসেবে পেশাজীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন।
তবে শিকাগোতে ঘটে যাওয়া এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তাঁর সেই উজ্জ্বল ভবিষ্যৎ অকালে থেমে যায়। দুর্ঘটনার বিস্তারিত কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি।
ড. অদিতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর সহপাঠী, শিক্ষক ও চিকিৎসক সমাজের সদস্যরা। এক শোকবার্তায় তাঁর সহপাঠীরা বলেন, “আমরা একজন অসাধারণ মেধাবী, পরিশ্রমী ও মানবিক মানুষকে হারালাম। তাঁর মেধা, কর্মনিষ্ঠা এবং আন্তরিক ব্যবহার আমাদের স্মৃতিতে চিরদিন অমলিন হয়ে থাকবে।”
চিকিৎসক সমাজ ড. অদিতি সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করেছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment