বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, August 3, 2026

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পুরনো কমিটি বাতিল এলো চার সদস্যের নতুন কমিটি

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্ববর্তী কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে চার সদস্যের একটি নতুন আংশিক কেন্দ্রীয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। রোববার (২ আগস্ট) বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজয় কান্তি সরকারের আহ্বানে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের সহযোগী সংগঠন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের বিদ্যমান সব কেন্দ্রীয় কমিটি সর্বসম্মতিক্রমে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। একই সভায় নতুন চার সদস্যের আংশিক কেন্দ্রীয় কমিটি অনুমোদন দেওয়া হয়।

নবগঠিত আংশিক কেন্দ্রীয় কমিটিতে—

সভাপতি: অপর্না রায় দাস

সিনিয়র সহসভাপতি: রমেশ দত্ত

সাধারণ সম্পাদক: বাবু মিল্টন বৈদ্য

সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: তপন কুমার বসু (মিন্টু)

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হবে।

No comments:

Post a Comment

"
"