বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, September 3, 2026

খুলনা মহানগর পূজা পরিষদের আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদযাপিত হবে আগামীকাল শুক্রবার

খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের আয়োজনে যুগাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উদযাপন উপলক্ষে আগামীকাল ৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার বিকেল ৩:৩০টায় খুলনা স্যার ইকবাল রোডস্থ গোলকমনি শিশু পার্কে উৎসবমুখর পরিবেশে মহাসমারোহে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন বাংলাদেশ জাতীয় সংসদ খুলনা-৩ আসনের সদস্য ও মাননীয় হুইপ রকিবুল ইসলাম বকুল। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারমান ও খুলনা মহানগর বিএনপি সভাপতি এ্যাড. এস এম শফিকুর রহমান মনা, খুলনা জেলা প্রশাসক ও ম্যাজিস্ট্রেট মিজ্ধসঢ়; হুরে জান্নাত, মহানগর বিএনপি সাধারণ সম্পাদক ও বিসিবি পরিচালক শফিকুল আলম তুহিন, খুলনা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম। এছাড়া আরও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত থাকবেন। উদ্বোধন শেষে বিভিন্ন ধর্মীয় সংগঠনের অংশগ্রহণে ও উপস্থিত হাজার হাজার ভক্ত স্বতস্ফুর্তভাবে শ্রীকৃষ্ণের ছবি সম্বলিত ব্যানার ফেস্টুন সহকারে শঙ্খ-ঘণ্টা, উলুধ্বনি, জয়ধ্বনি, বাদ্যযন্ত্র বাজিয়ে নামসংকীর্ত্তন করতে করতে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় গোলকমনি শিশুপার্কে ফিরে আসবে। এ সময়ে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। রাত ৮টায় আদি কালীবাড়ী সার্বজনীন পূজা মন্দিরে দেশ, জাতি ও বিশ্ববাসীর মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা, ভজন-কীর্ত্তন এবং রাত ১০টায় শ্রীশ্রীকৃষ্ণের পূজা ও পূজান্তে ভক্তবৃন্দের মাঝে প্রসাদ বিতরণ করা হবে। উল্লিখিত অনুষ্ঠানমালায় সক্রিয় অংশগ্রহণের জন্য খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের পক্ষে সভাপতি শ্যামল হালদার ও সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু ভক্তবৃন্দকে আমন্ত্রণ জানিয়েছেন ।

No comments:

Post a Comment

"
"