ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে গভীর রাতে সাবেক এক প্রধান শিক্ষকের বাড়িতে হানা দিয়ে পরিবারের সদস্যদের জিম্মি করে লুটপাটের অভিযোগ উঠেছে। এ সময় গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক বাবু বিদ্যুৎ কান্তি দেবকে হাত-পা ও চোখ বেঁধে রাখা হয় বলে জানা গেছে।
২৪ সেপ্টেম্বর রাতে উপজেলার গোকর্ণ ইউনিয়নে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতের কোনো একসময় একদল দুর্বৃত্ত বিদ্যুৎ কান্তি দেবের বাসায় প্রবেশ করে। তারা প্রথমে তাকে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে পরিবারের অন্য সদস্যদের অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে বাসায় তল্লাশি চালায়।
এ সময় দুর্বৃত্তরা বাসা থেকে স্বর্ণালংকার, তামা, কাঁসাসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।
ঘটনার পর গোকর্ণ এলাকায় আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নাসিরনগরে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদারের আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।
.jpeg)
No comments:
Post a Comment