বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, September 2, 2026

জয়পুরহাটে আদিবাসী কিশোরের সমাধিতে বাধা, হামলায় আহত ৩

জয়পুরহাট সদর উপজেলায় আদিবাসী কিশোরের মরদেহ সমাধি দিতে গিয়ে অতর্কিত হামলার শিকার হয়েছেন অন্তত তিনজন। সোমবার (৩১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে সদর উপজেলার মোহাম্মদাবাদ ইউনিয়নের চকমোহন গ্রামের আদিবাসী পল্লীর বাসিন্দা পিন্টু পাহানের ১৪ বছর বয়সী ছেলে বিকাশ পাহানের মরদেহ পালী আদিবাসী সমাধি শ্মশানে নিয়ে গেলে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট বিকাশ পাহানের মৃত্যু হয়। পরদিন তার মরদেহ সমাধি দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়। এ সময় নূরপুর গ্রামের মুকুল চন্দ্র মণ্ডলের নেতৃত্বে একদল ব্যক্তি লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে মরদেহ সমাধিতে বাধা দেন বলে অভিযোগ রয়েছে। একপর্যায়ে তারা আদিবাসীদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালায়।

এতে বাংলাদেশ আদিবাসী সংঘ জয়পুরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক সতিশ পাহান, পালী আদিবাসী সমাধি শ্মশানের সভাপতি অনুকূল কুর্মি এবং সাধারণ সম্পাদক শংকর গুরুতর আহত হন। আহতরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

খবর পেয়ে জয়পুরহাট সদর থানার অফিসার ইনচার্জ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বিকাশ পাহানের মরদেহ সমাধি দেওয়া সম্পন্ন হয়।

ঘটনার পর আদিবাসী নেতৃবৃন্দ ও স্থানীয়রা হামলার তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনার বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য ও আইনগত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

No comments:

Post a Comment

"
"