বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, April 11, 2026

ঝুঁকিপূর্ণ অ্যাপ ফোনে থাকলে দ্রুত মুছে ফেলুন এসব অ্যাপ

স্মার্টফোন এখন দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ হলেও অসচেতনভাবে অ্যাপ ইনস্টল করার কারণে বাড়ছে সাইবার ঝুঁকি। Google Play Store বা Apple App Store–এ থাকা সব অ্যাপই নিরাপদ নয় বলে সতর্ক করছেন সাইবার বিশেষজ্ঞরা।
সম্প্রতি এমন কিছু অ্যাপ শনাক্ত হয়েছে, যেগুলো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য চুরি, ডিভাইসে ম্যালওয়্যার ছড়ানো এবং আর্থিক প্রতারণার ঝুঁকি তৈরি করতে পারে। এসব অ্যাপ দ্রুত মুছে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।
ঝুঁকিপূর্ণ অ্যাপগুলোর মধ্যে রয়েছে—
১. সেক্স ক্রিপ্টোকারেন্সি অ্যাপ
দেখতে সাধারণ ক্রিপ্টো অ্যাপের মতো হলেও এটি আসলে ক্ষতিকর ম্যালওয়্যার বহন করে। ইতোমধ্যে হাজারো ব্যবহারকারী এটি ডাউনলোড করেছেন।
২. টিকটক ক্লোন অ্যাপ
এটি আসল TikTok নয়, বরং নকল সংস্করণ। এই অ্যাপের মাধ্যমে ব্যাংকিং ও অনলাইন লেনদেন সংক্রান্ত তথ্য হ্যাক হওয়ার ঝুঁকি রয়েছে।
৩. হোয়াটসঅ্যাপ স্টিকার মেকার ও আর্ট ফিল্টার অ্যাপ
এই ধরনের অ্যাপ ব্যবহারকারীর ব্যক্তিগত ছবি, ভিডিও, লোকেশন ও কনট্যাক্ট লিস্ট চুরি করতে পারে। এসব অ্যাপে ম্যালওয়্যারের উপস্থিতি পাওয়া গেছে।
৪. জিপিএস লোকেশন ফাইন্ডার, আর্ট গার্লস ওয়ালপেপার এইচডি, স্মার্ট কিউআর ক্রিয়েটর
এই অ্যাপগুলোর মাধ্যমে ডিভাইসে নজরদারি চালানো এবং গোপনে তথ্য সংগ্রহের ঝুঁকি থাকে।
কীভাবে নিরাপদ থাকবেন
নতুন অ্যাপ ইনস্টল করার আগে ডেভেলপারের নাম ও রিভিউ যাচাই করুন
একই নামে একাধিক অ্যাপ থাকলে সতর্ক থাকুন
অপ্রয়োজনীয় পারমিশন (ক্যামেরা, মাইক্রোফোন, লোকেশন) চাইলে ইনস্টল করবেন না
সন্দেহজনক অ্যাপ দ্রুত আনইনস্টল করুন
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, সামান্য অসতর্কতা থেকেই বড় ধরনের তথ্য ফাঁস বা আর্থিক ক্ষতির ঘটনা ঘটতে পারে। তাই অ্যাপ ইনস্টলের ক্ষেত্রে সচেতন থাকাই সবচেয়ে বড় সুরক্ষা।


 

No comments:

Post a Comment

"
"