মৌলভীবাজার সদর উপজেলার মাতারকাপন এলাকার ঐতিহ্যবাহী শ্রীশ্রী গিরিধারী আখড়ায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরেরা মন্দির থেকে গোপাল বিগ্রহ, কাঁসার থালা, বাটি, করতাল, ঘণ্টাসহ পূজা-অর্চনায় ব্যবহৃত মূল্যবান সব সামগ্রী নিয়ে গেছে।
শুক্রবার (২৯ মে) ভোর রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে আখড়ার সেবায়েত গৌরা দাস প্রতিদিনের মতো পূজা দিতে মন্দিরে গেলে চুরির বিষয়টি নজরে আসে। ভেতরে ঢুকে তিনি দেখেন, গোপাল বিগ্রহসহ সব কাঁসার পূজা উপকরণ উধাও।
সেবায়েত গৌরা দাস বলেন, "মন্দিরে ঢুকে আমি হতভম্ব হয়ে যাই। গোপাল বিগ্রহ থেকে শুরু করে সবকিছু নিয়ে গেছে চোরেরা, কিছুই অবশিষ্ট নেই।"
ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় ভক্ত ও এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগ তৈরি হয়। তারা দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
মন্দির কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি চলছে এবং প্রশাসনের কাছে দ্রুত তদন্তের মাধ্যমে চুরি যাওয়া বিগ্রহ ও সামগ্রী উদ্ধারের আহ্বান জানানো হয়েছে। স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা বলছেন, এটি কেবল চুরি নয়, তাদের ধর্মীয় অনুভূতিতেও আঘাত। তারা মন্দিরের নিরাপত্তা জোরদার ও অপরাধীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
.jpeg)
No comments:
Post a Comment