বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, June 1, 2026

বাগেরহাটে ধর্মান্তরিত শিক্ষার্থী আবার সনাতন ধর্মে ফিরলেন

বাগেরহাটের সরকারি প্রফুল্ল চন্দ্র (পি.সি.) কলেজের দ্বাদশ শ্রেণির এক শিক্ষার্থী ধর্মান্তরিত হওয়ার পর আবার সনাতন ধর্মে ফিরে এসেছেন বলে জানিয়েছে তার পরিবার ও স্থানীয় সূত্র। গত ২৮ মে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে শুদ্ধি যজ্ঞ সম্পন্নের মাধ্যমে তার প্রত্যাবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, গত বছরের আগস্ট-পরবর্তী সময়ে ওই শিক্ষার্থী এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে চট্টগ্রামে গিয়ে ধর্ম পরিবর্তন করে বিয়ে করেন। বিষয়টি জানতে পেরে তার পরিবার প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তা চায়। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় তাকে পরিবারের কাছে ফিরিয়ে আনা সম্ভব হয় বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
পরিবার ও স্থানীয় সূত্র জানায়, ফিরে আসার পর দীর্ঘদিন ধরে শিক্ষার্থীর সঙ্গে পারিবারিক আলোচনা, কাউন্সেলিং ও মানসিক সহায়তার প্রক্রিয়া চলে। এ সময় তাকে পারিবারিক ঐতিহ্য, ধর্মীয় বিশ্বাস, সংস্কৃতি ও নিজ পরিচয় সম্পর্কে বিস্তারিত জানানো হয়। পাশাপাশি ধর্মান্তর, ব্যক্তিগত সম্পর্ক ও সিদ্ধান্ত গ্রহণের নানা দিক নিয়েও আলোচনা করা হয়।
দীর্ঘ প্রক্রিয়া শেষে তিনি নিজ ইচ্ছায় পুনরায় সনাতন ধর্মে ফেরার আগ্রহ প্রকাশ করেন বলে পরিবার জানিয়েছে। এরই প্রেক্ষিতে গত ২৮ মে শাস্ত্রীয় বিধান অনুযায়ী শুদ্ধি যজ্ঞ অনুষ্ঠিত হয়। এতে পরিবারের সদস্য, আত্মীয়স্বজন ও স্থানীয় সনাতন সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীর পরিবার তার নতুন শুরুর জন্য সবার কাছে আশীর্বাদ ও শুভকামনা চেয়েছে। স্থানীয় সনাতনী নেতৃবৃন্দও আশা প্রকাশ করেছেন, তিনি ভবিষ্যতে নিজের শিক্ষা ও ব্যক্তিগত জীবনে সফল হবেন।

No comments:

Post a Comment

"
"