চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই সনাতনী পরিবারের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২২ জুন) সকালে উপজেলার চৌধুরী পাড়া এলাকায় এই দুর্ঘটনায় আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৯টার দিকে একটি বসতঘরে আগুনের সূত্রপাত হয়, যা মুহূর্তেই পাশের ঘরে ছড়িয়ে পড়ে। আগুনে শিক্ষক অসীম দাশ ও সিএনজি চালক শ্যামল দাশের ঘরবাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়। ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে থাকায় কোনো হতাহতের ঘটনা না ঘটলেও ঘরের সব আসবাবপত্র, কাপড়চোপড় ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে যায়।
সরু সড়ক হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি, পরে স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
স্থানীয় ইউপি সদস্য দিদারুল আলম জানান, ক্ষতিগ্রস্ত দুই পরিবারই অত্যন্ত অসচ্ছল। আগুনে সর্বস্ব হারিয়ে তারা এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় বাসিন্দারা ওই দুটি পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন। পাশাপাশি আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান ও দ্রুত পুনর্বাসনের দাবি জানানো হয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment