বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, June 24, 2026

বাগেরহাটের মোংলায় জমি বিবাদে সংখ্যালঘু পরিবারের সাত সদস্য আহত

বাগেরহাটের মোংলা উপজেলার মিঠাখালী ইউনিয়নের দত্তেরমেঠ এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক সংখ্যালঘু পরিবারের ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার দুপুরে এ ঘটনায় নারীসহ পরিবারের সাত সদস্য আহত হয়েছেন।
আহতরা হলেন— সন্দীপ মন্ডল (৬৫), গোপাল চন্দ (৪২), মনোজিত মন্ডল (৪২), শিপু মন্ডল (২৪), রিম্পা মন্ডল (২২), নিপু মন্ডল (৩৪) ও কল্পনা মন্ডল (৫৫)। তাদের মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পরিবার ও থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, সন্দীপ মন্ডলের সঙ্গে প্রতিবেশী লুৎফর ফকিরের দীর্ঘদিনের জমি বিবাদ ছিল। মঙ্গলবার স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আমিনের মাধ্যমে জমি পরিমাপের সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এর জেরেই প্রতিপক্ষ হামলা চালায় বলে অভিযোগ।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, জমি পরিমাপকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। বিকেলে ভুক্তভোগী পরিবার লুৎফর ফকির, রজব আলী ও ফাহাদের নাম উল্লেখ করে মোংলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মোংলা থানার ওসি মো. আতিকুর রহমান বলেন, "লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।" স্থানীয় সূত্র জানিয়েছে, বর্তমানে এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

No comments:

Post a Comment

"
"