বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, June 25, 2026

ধর্মীয় অবমাননার প্রতিবাদে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারীকে স্মারকলিপি

ধর্মীয় অবমাননার সাম্প্রতিক ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারের কাছে স্মারকলিপি দিয়েছে ঐক্যবদ্ধ সনাতনী সমাজ বাংলাদেশ।
সোমবার সচিবালয়ে আয়োজিত এক কর্মসূচিতে সংগঠনের প্রতিনিধিরা স্মারকলিপি প্রদান করে অবিলম্বে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। এ সময় সনাতন সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়া ক্ষোভ ও নিরাপত্তাহীনতার চিত্র তুলে ধরা হয়।
স্মারকলিপি গ্রহণের পর প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময় করে জানান, সংশ্লিষ্ট ঘটনার তদন্ত ইতোমধ্যে চলমান রয়েছে এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সংগঠনের নেতৃবৃন্দ সরকারের এই আশ্বাসকে ইতিবাচক আখ্যা দিয়ে বলেন, "ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি রক্ষায় ধর্মীয় অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি।" তারা আশা প্রকাশ করেন, তদন্ত শেষে দোষীদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।

No comments:

Post a Comment

"
"