চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন গোসাইলডাঙ্গা শ্রীশ্রী শ্মশান কালী বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোররাতে দুর্বৃত্তরা মন্দিরে ঢুকে বিগ্রহের স্বর্ণালংকার, রুপার তাজ, দানবাক্সের নগদ টাকাসহ অন্যান্য মূল্যবান সামগ্রী নিয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
মন্দির সংশ্লিষ্টরা জানান, সকালে মন্দিরে এসে তারা চুরির বিষয়টি দেখতে পান এবং দ্রুত প্রশাসন ও পুলিশকে জানান। এই ঘটনায় স্থানীয় সনাতনী সম্প্রদায়ের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার এবং লুট হওয়া ধর্মীয় সামগ্রী উদ্ধারের দাবি জানিয়েছেন।
মন্দির কর্তৃপক্ষ প্রশাসনের প্রতি দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানালেও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি। স্থানীয়রা আশা করছেন, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।
.jpeg)
No comments:
Post a Comment