ভগবান শ্রীরামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধা-পলাশবাড়ীসহ সারা দেশে মন্দির গুড়িয়ে
দেয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় কর্মসূচির
অংশ হিসেবে খুলনা মহানগরের উদ্যোগে ও ২১ জুন ’২৬ রবিবার সকাল ১১টায় নগরীর
পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় খুলনা মহানগর
হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সহযোগিতা ও সংহতি প্রকাশ করে। মানববন্ধনে বক্তরা বলেন,
বর্তমান সরকার ক্ষমতায় এসেই ঘোষণা করে দেশে সংখ্যালঘু সম্প্রদায় বলে কিছু নেই,
রাষ্ট্রে সবার সমান অধিকার। কিন্তু এক সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত লাগবে অন্যদের
থাকবে না এটা কেমন বিচার ? আমরা শান্তিপ্রিয়ভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে
সমান অধিকার নিয়ে বসবাস করতে চাই। সম্প্রতি গাইবান্ধা-পলাশবাড়ীর ঘটনায় আমরা
দারুণভাবে উদ্বিঘœ। যারা সম্প্রীতি নষ্ট করার প্রচেষ্টা করছে তাদের অবিলম্বে আইনের
আওতায় এনে বিচার করার দাবী জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডুর সভাপতিত্বে এবং কোষাধ্যক্ষ রতন কুমার
দেবনাথের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূজা পরিষদ
কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি
বিজয় কুমার ঘোষ। প্রধান বক্তা ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর
শাখার সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষ। বিশেষ অতিথি ছিলেন মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান
ঐক্য পরিষদের সহ-সভাপতি সমর কু-ু। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর পূজা পরিষদের
যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দে মিঠু, সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল ব্যানার্জী,
মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি সুখময় বিশ্বাস, যুগ্ম সম্পাদক
প্রশান্ত দাস, নিলয় মুখার্জী, মহানগর পূজা পরিষদের সম্পাদকম-লীর সদস্য মহাদেব সাহা,
বাবলু বিশ্বাস, অ্যাড. বীরেন্দ্র নাথ সাহা, অ্যাড. কমলেশ কুমার সানা, অ্যাড. উল্লাসকর
বৈরাগী, কাঞ্চন গোবিন্দ দাস ব্রহ্মচারী, শান্ত বৈকু- দাস, বৈষ্ণব বলরাম দাস, অভিজিৎ দাস লভি,
দীপক দত্ত, কণিকা সাহা, ভবেশ সাহা, সুজিত মজুমদার, দেবদাস ম-ল, সুশান্ত ব্যানার্জী,
শঙ্কর পোদ্দার, শক্তিপদ দাস শর্মা, রূপন দে, বাবু শীল, ডা. পরিতোষ রায়চৌধুরী, অলোক কুমার
কু-ু, কমলেশ সাহা, ভোলানাথ দত্ত, সুরেশ চক্রবর্ত্তী, অলোক কুমার দে, রাজকুমার হেলা, কুমার
লাল, সুশীল দাস, সজল দাস, সাংবাদিক প্রবীর বিশ্বাস, অশোক সেন, সুকুমার সাহা,
সত্যরঞ্জন পোদ্দার, অসিত চক্রবর্ত্তী, নীলকান্ত দত্ত, স্বপন চক্রবর্ত্তী, অশোক ঘোষ, দুলাল সরকার,
লিটন ম-ল, মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সম্পাদকম-লীর সদস্য সিঁধু
চক্রবর্ত্তী, খোকন দাস, সাগর সাহা, তুষার সরকার, ডাঃ নিরঞ্জন অধিকারী, উত্তম গুপ্তা, তুলষি
রঞ্জন সাহা, গোপাল ঘোষ, মুক্তিরানী রায়, মিণ্টু পাল, প্রভাস বণিক, অ্যাড. প্রহলাদ ঘোষ,
গোপাল চন্দ্র বণিক, মৃণাল কান্তি বিশ্বাস, সুশান্ত বাগচি, সাংবাদিক সুনীল দাস, লক্ষণ
বিশ্বাস, সদর থানা পূজা পরিষদের সভাপতি বিকাশ সাহা মদন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
পাপ্পু সরকার, সোনাডাঙ্গা থানা সভাপতি বিপ্লব মিত্র, সাধারণ সম্পাদক রামচন্দ্র পোদ্দার,
দৌলতপুর থানা সাধারণ সম্পাদক প্রকাশ অধিকারী, খালিশপুর থানা সভাপতি রজত কান্তি
দাস, সাধারণ সম্পাদক দীপক দত্ত, খানজাহান আলী থানা সাধারণ সম্পাদক সুভাষ দত্ত, লবণচরা
থানা সভাপতি ডাঃ শেখর পাল, হরিণটানা থানা সাধারণ সম্পাদক রঞ্জন রায়, আড়ংঘাটা থানা
আহ্বায়ক আশিষ কবিরাজ, ধর্মীয় সংগঠন ও মন্দির কমিটির উজ্জ্বল রায়, মিলন সাহা, বিপ্লব
ভৌমিক অমর সাহা, অজয় কুমার দে, নূপুর দাস, মুক্তি দাস, পরিমল দাস, রবিন সরকার, অমিত
সাহানি, সত্যজিৎ রায়, দিব্য সাহা, মিমু দাস, সন্তু দে, চয়ন রায়, বিশাল দাস, উজ্জ্বল সরকার,
পিয়াস কর্মকার, দেবব্রত, কাজল, সঞ্জয়, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ সদর থানা শাখার
অভিমুূন্য জয়, অর্জুন ধর, সুভাষ রায়, অশোক শীল, নীলকান্ত ঘোষ, শঙ্কর সাহা, বরুণ দত্ত,
মানস রায়, নৃপেন্দ্র ভদ্র, রঞ্জন সাহা, রামকৃষ্ণ মহন্ত, প্রভাত মজুমদার লিপু, উজ্জ্বল সাহা,
প্রশান্ত দত্ত, সৈকত বর্মণ, তাপস দে, জয় সরকার,প্রমুখ। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল
নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।


No comments:
Post a Comment