বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, June 2, 2026

ফরিদপুরে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, থানায় জিডি

ফরিদপুরে পানি আনতে গিয়ে শ্রীবাস চন্দ্র বিশ্বাস (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডি সূত্র জানায়, গত ৩০ মে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বটতলা এলাকার মৃত প্রকাশ চন্দ্র বিশ্বাসের ছেলে শ্রীবাস হাতে বোতল নিয়ে পাশের বাড়ির টিউবওয়েল থেকে পানি আনতে যান। কিন্তু এরপর আর বাড়ি ফেরেননি তিনি। অনেক খোঁজাখুঁজির পর প্রতিবেশীরা জানান, তিনি তাদের কাছে পানির বোতল রেখে বটতলা এলাকায় যাওয়ার কথা বলে চলে যান। এরপর থেকে তার কোনো সন্ধান নেই।
পরিবারের দাবি, শ্রীবাস মোবাইল ফোন সঙ্গে নেননি। আত্মীয়স্বজন ও সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার হদিস না পেয়ে গত ১ জুন কোতোয়ালী থানায় জিডি করা হয়, যার নম্বর ৫৭।
নিখোঁজের সময় শ্রীবাসের পরনে ছিল কালো শার্ট ও থ্রি-কোয়ার্টার প্যান্ট, চোখে কালো চশমা। তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৮ ইঞ্চি, গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার এবং মুখে হালকা দাড়ি-গোঁফ রয়েছে।
নিখোঁজের কাকা বিকাশ কুমার বিশ্বাস আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ তার সন্ধান পেলে ০১৭৭৭-৩৫৫২৩৮ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়েছে।

No comments:

Post a Comment

"
"