বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, August 11, 2026

হরিজন সমাজের গর্ব রাহুল কুমার বাঁসফোর, SSC-তে গোল্ডেন GPA-5 অর্জন

প্রতিকূলতাকে পেছনে ফেলে সাফল্যের নতুন গল্প লিখেছেন হরিজন সম্প্রদায়ের মেধাবী শিক্ষার্থী রাহুল কুমার বাঁসফোর।

২০২৬ সালের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন GPA-5.00 (A+) অর্জন করেছেন তিনি। বগুড়ার স্বনামধন্য BIAM Model School and College থেকে এই অসাধারণ ফলাফল অর্জন করে রাহুল শুধু নিজের পরিবার নয়, গর্বিত করেছেন পুরো হরিজন সমাজকে।

বগুড়ার সন্তান রাহুলের এই অর্জনের পেছনে রয়েছে অধ্যবসায়, নিয়মিত পড়াশোনা এবং পরিবারের নিরন্তর উৎসাহ। তার বাবা রতন কুমার বাঁসফোর দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে সন্তানকে পড়াশোনার সুযোগ করে দিয়েছেন। সীমিত সুযোগের মধ্যেও রাহুল নিজের লক্ষ্য থেকে সরে যাননি।

একজন শিক্ষার্থীর ভালো ফলাফল হয়তো তার নিজের জীবনের জন্য একটি বড় অর্জন। কিন্তু রাহুলের মতো একজন হরিজন শিক্ষার্থীর এমন সাফল্য আরও বড় একটি বার্তা দেয় সুযোগ পেলে হরিজন সমাজের সন্তানরাও মেধা ও যোগ্যতায় নিজেদের জায়গা করে নিতে পারে।

রাহুলের এই ফলাফল হরিজন সমাজের অসংখ্য শিক্ষার্থীকে নতুন করে স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে এটাই প্রত্যাশা।

ভবিষ্যতে উচ্চশিক্ষার মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করে পরিবার, সমাজ ও দেশের জন্য কাজ করুন এই কামনা রইল।

অভিনন্দন রাহুল কুমার বাঁসফোর। 
তোমার এই সাফল্য হোক আরও অনেক স্বপ্নের অনুপ্রেরণা।

No comments:

Post a Comment

"
"