বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, September 27, 2026

পঞ্চগড়ে রাতের আঁধারে দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর, মামলা দায়ের


পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজার প্রতিমা ভাঙচুর করা হয়েছে। দেবীদুবা ইউনিয়নের গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরের প্রতিমা শুক্রবার (২৫ সেপ্টেম্বর) গভীর রাতে ভাঙচুর করা হয়।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুসা মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্থানীয় বাসিন্দা দুজয় চন্দ্র মানিক বলেন, রাতের আঁধারে কে বা কারা নির্মাণাধীন প্রতিমার মহিষ ও ময়ূরের অংশ ভেঙে ফেলে রেখে যায়। ঘটনা জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ ঘটনায় গালান্ধি চৌরঙ্গী শ্রীশ্রী দুর্গা মন্দিরের সাধারণ সম্পাদক রাধানাথ বর্মন বাদী হয়ে দেবীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

ওসি মুসা মিয়া বলেন, ‘পূজামণ্ডপে নির্মাণাধীন প্রতিমা তৈরির কাজ শেষ করে পুরোহিত ও কারিগররা চলে যান। রাত ১২টার পর মণ্ডপে কেউ না থাকার সুযোগে কেউ প্রতিমার দুটি অংশ ভাঙচুর করে। মণ্ডপ এলাকার সিসিটিভি ভিডিও যাচাইসহ ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।’

No comments:

Post a Comment

"
"