বাগেরহাটের চিতলমারীতে সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে ভাঙচুর এবং মূর্তি পুকুরে ফেলে দেওয়ার অভিযোগে ফায়জুল শেখ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, চার্চের পাশের একটি পুকুর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার ফায়জুল শেখ উপজেলার বারাশিয়া গ্রামের সোহরাব শেখের ছেলে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিলুর রহমান তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে চিতলমারী উপজেলার নতুন কালশিরা গ্রামের সেন্ট পিটার্স ক্যাথলিক চার্চে অনধিকার প্রবেশ করেন ফায়জুল শেখ। সেখানে চার্চের বারান্দার দেয়ালের সঙ্গে থাকা একটি কাচের বক্স ভাঙচুর করেন তিনি। পরে বক্সের ভেতরে থাকা মা মারিয়ার মূর্তিটি পাশের একটি পুকুরে ফেলে দেন।
প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখে চিৎকার করলে ফায়জুল পালিয়ে যান। খবর পেয়ে চিতলমারী থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে চিতলমারী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে বৃহস্পতিবার ফায়জুল শেখকে গ্রেপ্তার করে। এরপর তার দেখানো মতে চার্চের পশ্চিম পাশের পুকুর থেকে মা মারিয়ার মূর্তিটি উদ্ধার করা হয়।
.jpeg)
No comments:
Post a Comment