মুন্সীগঞ্জে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সড়কদ্বীপ থেকে পূজার জন্য ফুল তুলতে গিয়ে অজ্ঞাত গাড়ির চাপায় নিলয় দাস (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নিলয় দাস ষোলঘর এলাকার নির্মল দাসের ছেলে ও ষোলঘর এ.কে.এস.কে সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয়রা জানান, পূজার জন্য এক্সপ্রেসওয়ের মাঝের সড়কদ্বীপ থেকে ফুল সংগ্রহ করে রাস্তা পার হচ্ছিল নিলয়। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দিলে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জানান, অসতর্কভাবে এক্সপ্রেসওয়ে পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয় নিলয়। হাসপাতাল থেকে তার মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। তিনি আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
.jpeg)
No comments:
Post a Comment