বাংলাদেশের হরিজন সম্প্রদায়ের ইতিহাসে কিছু মানুষ আছেন, যাদের অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, পুরো সম্প্রদায়ের জন্য গর্বের বিষয়। তেমনই এক গর্বিত নাম স্বর্গীয় শ্রী অ্যাডভোকেট বিশ্বনাথ বাঁসফোর।
বৃহত্তর ময়মনসিংহ জেলার নান্দাইলের এই কৃতি সন্তান ছিলেন বাংলাদেশের হরিজন সম্প্রদায়ের প্রথম আইনজীবী। সংগঠনিক পর্যায়ের দায়িত্বশীল ও সিনিয়র ব্যক্তিদের বক্তব্য অনুযায়ী, অ্যাডভোকেট বিশ্বনাথ বাঁসফোরই বাংলাদেশের হরিজন সম্প্রদায়ের প্রথম আইনজীবী।
শুধু আইনজীবী হিসেবেই নয়, তিনি অত্যন্ত সুনামের সঙ্গে ময়মনসিংহ জজকোর্টের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব পালন করেছেন।
একজন হরিজন সম্প্রদায়ের মানুষ সেই সময়ে আইন পেশায় প্রতিষ্ঠিত হয়ে সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে অধিষ্ঠিত হয়েছিলেন, এটি নিঃসন্দেহে আমাদের ইতিহাসের একটি গর্বের অধ্যায়।
আজকের প্রজন্মের অনেকেই হয়তো জানেন না, আমাদের সম্প্রদায়ের পথচলায় এমন একজন গুণী মানুষের অবদান ছিল। অ্যাডভোকেট বিশ্বনাথ বাঁসফোর শুধু একটি নাম নন, তিনি আমাদের গর্ব, আমাদের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।
‘হরিজন সংস্কার TV’-এর পক্ষ থেকে এই মহান ব্যক্তিত্বের বিদেহী আত্মার প্রতি জানাই গভীর শ্রদ্ধাঞ্জলি। আমাদের গৌরবময় ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে পোস্টটি শেয়ার করুন।
.jpeg)
No comments:
Post a Comment