বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, March 26, 2026

মাদারগঞ্জে হিন্দু দম্পতিকে জিম্মি করে শ্লীলতাহানি ও ছিনতাই, আটক ৩।

জামালপুরের মাদারগঞ্জে এক হিন্দু দম্পতিকে জিম্মি করে শ্লীলতাহানি ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে একদল কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ইতোমধ্যে তিন কিশোরকে আটক করেছে।
​মঙ্গলবার দুপুরে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হলো উপজেলার মুন্সিপাড়া এলাকার সাইফুল ইসলাম সামী, মো. সাইফ ও জাহিদ।
পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্বামী অনন্ত রবিদাস তার স্ত্রী নিশী রবিদাসকে নিয়ে বালিজুড়ি ঈদ মেলায় যাচ্ছিলেন। পথে খরকা বিল এলাকায় কয়েকজন কিশোর তাদের পথরোধ করে অশ্লীল আচরণ শুরু করে। পরে আরও ৫-৬ জন তাদের সাথে যোগ দেয় এবং দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দম্পতিকে জিম্মি করে গৃহবধূকে তুলে নেওয়ার চেষ্টা চালায়। স্বামী বাধা দিলে তাকে মারধর করা হয়।
​একপর্যায়ে আশপাশের লোকজন বিষয়টি টের পেলে অভিযুক্তরা পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় তারা ওই দম্পতির দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনায় সোমবার রাতেই ভুক্তভোগী দম্পতি মাদারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
​মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ জানান, ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এই চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


 

No comments:

Post a Comment

"
"