বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Wednesday, June 17, 2026

দিনাজপুরের আমবাগান থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, গলা চেপে হত্যার সন্দেহ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় রুপালি সরকার (৩৬) নামে এক গৃহবধূর মরদেহ আমবাগান থেকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার দাউদপুর ইউনিয়নের পাঁচগাছি উত্তরপাড়া এলাকার সিরাজ নজরুল হাট সংলগ্ন একটি আমবাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।
নিহত রুপালি সরকার ওই গ্রামের বাসিন্দা অরুণ সরকারের স্ত্রী। স্থানীয় সূত্র জানায়, সকালে বাগানে নারীর মরদেহ দেখতে পেয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে নবাবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে গলা চেপে হত্যা করা হয়েছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ।
এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। নবাবগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে এবং ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে। অগ্রগতি অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

No comments:

Post a Comment

"
"