বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Tuesday, June 16, 2026

খাগড়াছড়ির দুর্গম এলাকায় সেনাবাহিনীর সোলার পানির প্রকল্প, উপকৃত শতাধিক পরিবার

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার দুর্গম চিকনচান কার্বারীপাড়ায় সোলার প্যানেলচালিত পানির প্রকল্পের মাধ্যমে সুপেয় পানির ব্যবস্থা করেছে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি সদর জোন। সোমবার (১৫ জুন) সকালে জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল আমিনুর রহমান আনুষ্ঠানিকভাবে এ প্রকল্পের উদ্বোধন করেন।
এই প্রকল্পের ফলে ওই দুর্গম এলাকার শতাধিক পরিবার এবং চিকনচান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা এখন বিশুদ্ধ নিরাপদ পানি পাবেন। উদ্বোধন শেষে জোন কমান্ডার বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও খেলাধুলার সামগ্রী বিতরণ করেন।
স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের মতে, এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

No comments:

Post a Comment

"
"