বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, June 25, 2026

সচিবালয়ে মীর্জা ফখরুলের সঙ্গে সনাতনী প্রতিনিধিদের বৈঠক, সংখ্যালঘু নিরাপত্তা ও সম্প্রীতি নিয়ে আলোচনা

দেশের সার্বিক পরিস্থিতি ও সনাতনী সম্প্রদায়ের নিরাপত্তা ও অধিকার নিয়ে বুধবার (২৪ জুন) সচিবালয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে এই বৈঠকে অংশ নেন সনাতন সম্প্রদায়ের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান তপন মজুমদার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকারসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ইস্যু, মন্দির ও উপাসনালয়ের সুরক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। প্রতিনিধিরা সনাতনী সম্প্রদায়ের বিভিন্ন উদ্বেগের কথা তুলে ধরেন এবং এসব বিষয়ে নীতিনির্ধারণী মহলের দৃষ্টি আকর্ষণ করেন।
বৈঠক শেষে অংশগ্রহণকারীরা আলোচনাকে ফলপ্রসূ ও ইতিবাচক হিসেবে আখ্যা দেন এবং আশা প্রকাশ করেন যে, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে ও সংখ্যালঘু সম্প্রদায়ের ন্যায্য দাবি বাস্তবায়নে সরকার কার্যকর ভূমিকা রাখবে। নীতিনির্ধারণী পর্যায়ের এই সংলাপকে সনাতনী সমাজের সঙ্গে সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

No comments:

Post a Comment

"
"