বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কর্মসূচির অংশবিশেষ, খুলনা মহানগর শাখার উদ্যোগে ঢাকা উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান ভয়াবহ ভাবে বিধ্বস্ত হয়ে স্কুলের কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা ও স্কুলের স্টাফ, শিক্ষার্থীদের অভিভাবক সহ যাহারা নিহত হয়েছেন এবং এই ভয়াবহ দুর্ঘটনায় আহত সকলের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠিত হয়। খুলনা বাজার শ্রী শ্রী কালী মাতা মন্দির প্রাঙ্গণে বিশেষ প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্বলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্রী অলক দে এবং বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার আহ্বায়ক শ্রী পাপ্পু সরকারের সঞ্চালনায় উক্ত প্রার্থনা সভা ও মোমবাতি প্রজ্জলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি শ্রী শ্যামল হালদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক শ্রী বিশ্বজিৎ দে মিঠু, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, বাংলাদেশ যুব পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শ্রী উজ্জ্বল ব্যানার্জি, যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য সাহা, যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রবিন দাস, আরো উপস্থিত ছিলেন মানিক শীল, ভবেশ সাহা, বাবু শীল, সুশীল দাস, শুভগত দত্ত, প্রসেন সাহা, সজল দাস, চন্দন দে, অতনু কর বাপ্পা, বিশ্বজিৎ কুমার দাস, শুভ শর্মা, পাপন কংস বণিক, রাজিব ঘোষ, নুপুর দাস, দীপ্ত বিশ্বাস, সীমান্ত সাহা, উজ্জ্বল দাস, দিব্য সাহা, পিয়াস রায়, শিপন কর্মকার, সন্তু দে, সজীব দাস, রিয়াল বনিক, রুদ্র মণ্ডল, স্বপ্নীল বৈরাগী সহ প্রমুখ নেতৃবৃন্দ, উক্ত প্রার্থনা সভা পরিচালনা করেন শ্রীশ্রী বাজার কালীমাতা মন্দির এর সেবায়েত ও ছাত্র ঐক্য পরিষদ নেতা শ্রী আকাশ ব্যানার্জি।

No comments:
Post a Comment