বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Monday, March 16, 2026

খুলনায় মন্দির কমিটির সভাপতিকে মব করে আটকে রাখার অভিযোগ, পুলিশি সহায়তায় উদ্ধার

 


খুলনা মহানগরীর বয়রা শ্মশান ঘাট পূজা খোলা সর্বজননী মন্দিরের সভাপতি শ্যামল কৃষ্ণ মিস্ত্রি (৬২) স্থানীয় একদল সন্ত্রাসীর আক্রমণের শিকার হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আজ বিকেল ৫টা থেকে তাকে মন্দিরের ভেতর 'মব' করে গুরুত্বর আহত অবস্থায় দীর্ঘক্ষণ আটকে রাখা হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ বিকেলে একদল উচ্ছৃঙ্খল লোক অতর্কিতভাবে মন্দিরে প্রবেশ করে এবং শ্যামল কৃষ্ণ মিস্ত্রিকে লক্ষ্য করে আক্রমণ চালায়। এ সময় তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার পাশাপাশি মন্দিরের ভেতরেই অবরুদ্ধ করে রাখা হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন।

পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গুরুত্বর আহত অবস্থায় শ্যামল কৃষ্ণ মিস্ত্রিকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে নিরাপত্তার স্বার্থে ও ঘটনার তদন্তের জন্য সোনাডাঙ্গা থানায় নিয়ে যাওয়া হয়েছে।
বর্তমানে তিনি বাসায় চিকিৎসাধীন অবস্থায় আছেন।

No comments:

Post a Comment

"
"