বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Saturday, March 14, 2026

সংখ্যালঘুদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে খুলনায় মানববন্ধন

 


খুলনাসহ সারাদেশে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সহ সংখ্যালঘুদের ওপর হামলা, নির্যাতন, হত্যা, মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর এবং সম্পদ দখলের প্রতিবাদে খুলনায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকালে হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও সংখ্যালঘু ঐক্যমর্চা এর 
 উদ্যোগে খুলনা নগরীর পিকচার প্যালেস মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি বিজয় কুমার ঘোষ।
খুলনা মহানগর হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র নাথ ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তৃতা করেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি সমর কুন্ডু, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার যুগ্ন-সাধারণ সম্পাদক  বিশ্বজিৎ দে মিঠু,   বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ খুলনা মহানগর শাখার কোষাধক্ষ্য রতন দেবনাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সভাপতি উজ্জ্বল ব্যানার্জি, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক অনিন্দ্য সাহা, বাংলাদের ছাত্র ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও খুলনা মহানগর শাখার আহবায়ক এবং সদর থানা পূজা উদযাপন পরিষদ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পাপ্পু সরকার, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি অলোক দে, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি ত্রয় মানিক শীল, বাবু শীল ও সুশীল দাস, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক দ্য় রবিন দাস ও অতনু কর, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক দ্বয় চন্দন দে ও সজল দাস সহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা খুলনাঞ্চলসহ সারাদেশে সংখ্যালঘুদের ওপর হামলা, মন্দির ও ঘরবাড়ি ভাঙচুর, হত্যা, ধর্ষণ এবং জমিজমা-সম্পদ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে বিনা বিচারে ও মিথ্যা মামলায় আটক চিন্ময় প্রভুর মুক্তির দাবিও জানান।
উক্ত সমাবেশ টি পরিচালনা করেন বাংলাদেশে পূজা উদযাপন পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক বিমান সাহা।




No comments:

Post a Comment

"
"