বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, March 29, 2026

ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাসের সন্ন্যাস দীক্ষা গ্রহণ

 

ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাসের সন্ন্যাস দীক্ষা গ্রহণ: খুলনার পূজা উদযাপন পরিষদের অভিনন্দন
​নিজস্ব প্রতিবেদক, খুলনা |
​আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস ব্রহ্মচারী সন্ন্যাস দীক্ষা গ্রহণ করেছেন। গত পবিত্র রামনবমী তিথিতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত ইস্কনের বিশ্ব সদর দপ্তর শ্রীধাম মায়াপুর মন্দিরে তিনি এই দীক্ষা লাভ করেন।
​ইস্কনের অন্যতম শীর্ষ আধ্যাত্মিক গুরু শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজ তাঁকে এই সন্ন্যাস দীক্ষা প্রদান করেন। সন্ন্যাস গ্রহণের পর তাঁর নতুন নাম রাখা হয়েছে ‘শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ’।
​মহারাজের এই নতুন আধ্যাত্মিক যাত্রায় বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বী ও ভক্তকুলের মধ্যে আনন্দের জোয়ার বইছে। তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখা।
​এক যৌথ বিবৃতিতে খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার এবং সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু সহ সকল নেতৃবৃন্দ মহারাজের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করেছেন। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন,
​"শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজের সন্ন্যাস জীবন সুন্দর, সুখময় ও সার্থক হোক। আমরা প্রার্থনা করি, তিনি যেন তাঁর আধ্যাত্মিক জ্ঞানের মাধ্যমে সমাজ ও মানবজাতির কল্যাণে এবং সনাতন ধর্মের প্রসারে আরও বলিষ্ঠ ভূমিকা রাখতে পারেন।"
​উল্লেখ্য, শ্রীমৎ ভক্তিময় নিতাই স্বামী মহারাজ দীর্ঘ দিন ধরে বাংলাদেশে ইস্কনের প্রচার ও প্রসারে এবং আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। সন্ন্যাস গ্রহণের মাধ্যমে তিনি এখন থেকে দেশ ও বিদেশের ভক্তদের মাঝে পরমেশ্বর ভগবানের বাণী প্রচারে আরও নিবিড়ভাবে কাজ করে যাবেন।


No comments:

Post a Comment

"
"