বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, March 29, 2026

দৌলতপুরে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী বাসন্তী পূজার মহানবমী উদযাপিত


খুলনার দৌলতপুর থানাধীন পাবলা মজুমদার পাড়া সার্বজনীন মন্দিরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে শ্রী শ্রী বাসন্তী পূজার মহানবমী উদযাপিত হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে ভক্তদের উপচে পড়া ভিড় ও উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে।

​মহানবমীর এই বিশেষ মাহেন্দ্রক্ষণে পূজা মণ্ডপ পরিদর্শনে আসেন এবং উৎসবে অংশগ্রহণ করেন খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুণ্ডু। এসময় তাঁর সাথে সংগঠনের বিশ্বজিৎ দে মিঠু, ভবেশ চন্দ্র সাহা, সুশান্ত ব্যানার্জী, রবিন দাস, বাবু শীল, শম্ভুনাথ চক্রবর্তী, সঞ্জয় গাঙ্গুলী, জয় দেঅন্যান্য নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।পরিদর্শনকালে প্রশান্ত কুমার কুণ্ডু উপস্থিত ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। তিনি বলেন, "ধর্ম যার যার, উৎসব সবার। বাসন্তী পূজা আমাদের এক প্রাচীন ঐতিহ্য। সকলের সম্মিলিত অংশগ্রহণে এই উৎসব ভ্রাতৃত্ব ও সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধনকে আরও সুদৃঢ় করবে।"মজুমদার পাড়া সার্বজনীন মন্দির কমিটির পক্ষ থেকে আগত অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মহানবমীর বিশেষ আরতি, অঞ্জলি প্রদান এবং প্রসাদ বিতরণের মাধ্যমে দিনটি উদযাপিত হয়। দেবী দুর্গার অকাল বোধনের এই রূপ 'বাসন্তী পূজা' শান্তি ও সমৃদ্ধির প্রার্থনা নিয়ে সুসম্পন্ন হয়েছে।

 

No comments:

Post a Comment

"
"