বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Thursday, April 2, 2026

খুলনায় র‍্যাবের অভিযানে অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ১

খুলনায় র‍্যাবের অভিযানে অপহৃত ১৮ মাস বয়সী এক শিশুকে উদ্ধার করা হয়েছে। এ সময় মূল অভিযুক্ত নয়নকে গ্রেপ্তার করা হয়। বুধবার (১ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে শিশু রাফসাকে উদ্ধার করা হয়।
র‍্যাব জানায়, বুধবার সকালে অপহরণের পর বিকেল থেকে অভিযান শুরু করে রাত সাড়ে ১১টার দিকে খুলনার কৈয়া বাজার এলাকা থেকে শিশু রাফসাকে উদ্ধার করা হয়। পরে র‍্যাব কার্যালয়ে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এর আগে, বাগেরহাটের ফকিরহাট উপজেলার ছোট বাহিরদিয়া গ্রামে বুধবার সকালে প্রতিবেশীর স্ত্রীর কোলে যাওয়ার পর নিখোঁজ হয় শিশুটি। অভিযোগ রয়েছে, অভিযুক্ত নয়ন শিশুটিকে নিয়ে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে এবং ক্ষতির হুমকি দেয়। এ ঘটনায় শিশুটির বাবা আঃ রশিদ খান ফকিরহাট মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
র‍্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম জানান, দ্রুত অভিযানে শিশুটিকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


 

No comments:

Post a Comment

"
"