বাংলাদেশ যুব ঐক্য পরিষদ


Breaking

Sunday, June 14, 2026

বগুড়ার মোকামতলায় তিন মন্দিরে প্রতিমা ভাঙচুর, তদন্ত শুরু

বগুড়ার মোকামতলা উপজেলায় একই রাতে তিনটি মন্দিরের প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার দেউলী ইউনিয়নের কানছগাড়ি এলাকায় স্থানীয়রা মন্দিরে গিয়ে এ ভাঙচুর দেখতে পান।
মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আলমাস হোসেন জানান, কানছগাড়ি মহাশ্মশানের শিব মন্দির, শীতলা মন্দির ও কালী মন্দির— এই তিনটিতেই প্রতিমা ভাঙচুর করা হয়েছে।
খবর পেয়ে উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে খোঁজখবর নেন এবং মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলেন।
মহাশ্মশান পরিচালনা কমিটির সদস্য উজ্জ্বল জানান, প্রতি মাসের মতো শনিবার সকালে তার স্ত্রী পূজা দিতে গেলে ভাঙা প্রতিমা দেখে বিষয়টি প্রশাসন ও পূজা উদযাপন পরিষদকে জানানো হয়।
শিবগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুবীর কুমার দত্ত বলেন, "কে বা কারা এই কাজ করেছে, তা এখনো জানা যায়নি। আমরা মন্দির পরিদর্শন করেছি এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশকে অনুরোধ করেছি।"
পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় স্থানীয় সনাতন সম্প্রদায়ের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

No comments:

Post a Comment

"
"