রাজধানীর বছিলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদী থেকে দীপ মজুমদার নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ। রোববার বিকেল ৫টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নৌ পুলিশের ঢাকা অঞ্চলের অতিরিক্ত সুপার মাহফুজুর রহমান জানান, দীর্ঘক্ষণ পানিতে থাকায় মরদেহ ফুলে-বিকৃত হয়ে গেছে, তাৎক্ষণিকভাবে শনাক্ত করা কঠিন ছিল। তবে তার প্যান্টের পকেটে পাওয়া জাবির বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের ৫০তম ব্যাচের শিক্ষার্থী পরিচয়পত্র, অনার্স পরীক্ষার প্রবেশপত্র ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে পুলিশ।
কাগজপত্রের সূত্রে পাওয়া নম্বরে পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়। নিজেকে দীপের বাবা পরিচয় দেওয়া এক ব্যক্তি জানিয়েছেন, গত শুক্রবার থেকে তার ছেলে নিখোঁজ ছিলেন। তিনি ঘটনাস্থলে পৌঁছালে মরদেহের পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
.jpeg)
No comments:
Post a Comment